জাতীয়

মানুষের আয় বেড়েছে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে দুর্ভিক্ষের চিহ্ন নেই দাবি করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের আয় বেড়েছে। তাই এখন আর কৃষি খামারে কাজ করছে না। দেশের মানুষকে আতঙ্কিত করার জন্য কিছু মিডিয়া দুর্ভিক্ষের কথা মানুষকে শোনাচ্ছে। করোনা ফোবিয়ার মতো দুর্ভিক্ষ ফোবিয়ায় মানুষকে আটকে রাখতে চায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাে. নুরুল হুদা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার মাে. আবদুস সামাদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মাে. নুরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন: দেশের উচ্চশিক্ষা আউট অব কন্ট্রোল

কৃষিমন্ত্রী বলেন, কৃষি বাণিজ্য আয়ের অন্যতম উৎস হবে। এটাই আওয়ামী লীগ সরকারের চেষ্টা। কৃষিকে আধুনিকায়ন করার জন্য সরকার সব সময়ই সংগ্রাম করছে৷ দেশ এতোই উন্নত হয়েছে যে ধান কাটার জন্য এখন আর শ্রমিক পাওয়া যায় না৷

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির সময় আলুর উৎপাদন ছিল মাত্র ৫০ লাখ টন। তা এখন ১ কোটির ও বেশি হয়েছে। আম, ভুট্টা, শাক-সবজির উৎপাদন বেড়েছে বহুগুণ। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তার অঙ্গীকার রেখেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা