জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

তিনি জানান, সাধারণত সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গুর বিস্তার কমে আসে। কিন্তু এবার উল্টো রূপ নিয়েছে ডেঙ্গু।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর পোস্তগোলায় জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতবো

শেখ ফজলে নূর তাপস বলেন, সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী আমরা দেখেছি, সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু রোগের বিস্তার কমে আসে। কিন্তু এবার আমরা দেখছি তার উল্টো।

তিনি আরও বলেন, আমরা সেপ্টেম্বর পর্যন্ত এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে পারলেও অক্টোবর থেকে বেড়েছে। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

চলতি বছর দেশে ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ১৪৪ জনে।

এমএমএ/জেডএইচ/জিকেএস

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা