প্রতীকী ছবি
জাতীয়

বাংলাদেশের শিশুরা সাহসী

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের শিশুদের প্রশংসা করে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশের শিশুরা বেশ সাহসী। এরা টিকা নিতে ভয় পাচ্ছে না। আমেরিকা থেকে এখন পর্যন্ত দেওয়া প্রায় ১০ কোটি করোনা টিকা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশ অভূতপূর্বভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ।

আরও পড়ুন: কঠিন শর্ত মেনে ঋণ নেব না

বুধবার (০৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ৫০ বছরের বন্ধুত্বের সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখে আমি খুব আনন্দিত। নারায়ণগঞ্জের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।

আরও পড়ুন: সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেয়র আইভী বলেন, এখনো ভাসমান জনগোষ্ঠীসহ যারা টিকা নেয়নি, তাদের খুঁজে বের করা হবে এবং টিকা দেওয়া হবে। আশা করি এভাবে শতভাগ টিকা দেওয়া সম্পন্ন হবে। সিটির বাইরে থেকেও অনেকে এসে টিকা দিচ্ছে।

আরও পড়ুন: কেবিন ক্রু থেকে জঙ্গিবাদে জড়ান এমিলি

প্রসঙ্গত, ইউএসএআইডি-র অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা