চিন্তিত নই, গ্যাস দিতে চেয়েছে চীন
জাতীয়

চিন্তিত নই, গ্যাস দিতে চেয়েছে চীন

সান নিউজ ডেস্ক : বুয়েট খেলার মাঠে পুরস্কার বিতরণ এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন বাংলাদেশকে স্বপ্রণোদিত হয়ে গ্যাস দিতে চেয়েছে।

আরও পড়ুন : কল্যাণমুখী প্রকল্প নিয়ে আপস নয়

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বুয়েট খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জ্বালানি সমস্যা ও সমাধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তেল নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।

কারণ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা প্রত্যেকে আমাদের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দিতে চেয়েছে।

আরও পড়ুন : যুদ্ধে প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগে আমাদের সোর্স কান্ট্রি কম ছিল। কিন্তু বর্তমান সরকার বিষয়টি নিয়ে কাজ করেছে। এখন আমাদর সোর্স কান্ট্রি অনেক।

তাই এখনই আমরা এ বিষয়ে খুব বেশি চিন্তিত নই। এমনকি কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী (ওয়াং ইকে) এসেছিলেন, স্বপ্রণোদিত হয়ে বলে গেছেন, ‘তোমাদের গ্যাসের সমস্যা হলে আমরা দেবো’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্যাসের জন্য আমাদের বাইরের দেশের প্রতি নির্ভর করতে হয়। কিন্তু আমাদের সোর্স নিয়ে অভাব হবে না। কারণ আমরা এটি নিয়ে কাজ করেছি। অনেকগুলো দেশের সাথে এ বিষয়ে আমাদের আলাপ হয়েছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার অব্যাহতি আবেদনের শুনানি শুরু

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, দুনিয়ার সব জায়গায়ই এখন গ্যাসের সমস্যা। জার্মান চীনের থেকে গ্যাস নিতে চাচ্ছে। ইউরোপের কয়েকটি দেশ রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে। এমনকি তারা ন্যাটো এগ্রিমেন্ট নিয়েও কথা বলছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার করছি। দেশের রিজার্ভ বর্তমানে যা আছে, তা পর্যাপ্ত বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা