জাতীয়
অ্যান্টিবায়োটিক

গ্রাম্য চিকিৎসকরা টিকা দিতে পারবেন না

সান নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন প্রাইমারি হেলথ কেয়ারে সবচেয়ে বেশি যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় । তিনি বলেন, প্রাইমারি লেবেলে যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, বিশেষ করে গ্রাম্য ডাক্তার যারা রয়েছেন, তারা কোয়ালিফাইড না। তাদের কোনো সার্টিফিকেট বা যোগ্যতা নেই, অথচ তারা অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করে। এটি এখন থেকে আর হতে দেওয়া হবে না।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা গ্রামে চিকিৎসা দেয়, তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো শিক্ষা, যোগ্যতা বা সার্টিফিকেট নেই। তাদেরকে আমরা চিকিৎসা দিতে দেব না। এ বিষয়ে আমরা খুব শিগগিরই পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চেষ্টা করছি। সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেবার মানোন্নয়নে অনেকগুলো দিক আছে। এ ক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা এখন প্রাইমারির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। যদি প্রাইমারির স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যখাতের সার্বিক চিত্র অনেকটাই পাল্টে যাবে।

জাহিদ মালেক বলেন, প্রাইমারি হেলথ কেয়ার মূলত কমিউনিটি ক্লিনিক ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে দিয়ে থাকি। সেখানে আমাদের ১০ বেড হাসপাতাল আছে, ইউনিয়ন হেলথ সেন্টার আছে, এছাড়াও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা এই স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকে। আমরা এ ক্ষেত্রে একটি বিষয়ে বেশি জোর দিচ্ছি, তা হলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাইমারি স্বাস্থ্যসেবায় যা যা দেওয়া দরকার তামরা নির্ধারণ করে দেব। আমরা এখন স্কুল হেলথের ওপর জোর দিচ্ছি, যাতে করে ছেলে মেয়েরা স্বাস্থ্যসেবা সম্বন্ধে জানে, তাদের খাদ্যাভ্যাস সম্বন্ধে জানে, মাদক থেকে তারা যেন দূরে থাকে, এসব বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হবে।

অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যেগুলো অবৈধ, নিবন্ধিত নয়। তাদের কাছে আমরা কঠোর অবস্থান নিয়েছি। ইতোমধ্যে অসংখ্য ডায়াগনস্টিক ক্লিনিক বন্ধ করে দিয়েছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

করোনা নিয়ন্ত্রণের সফলতা উল্লেখ করে তিনি বলেন, আমরা করোনার প্রায় তিন বছর কাটিয়েছি। এই পুরো সময়টাই করোনা নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভালো করেছি এবং করোনা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। করোনা নিয়ন্ত্রণে আমরা পৃথিবীতে প্রথম স্থান, এশিয়াতে প্রথম স্থান অধিকার করেছি। আমরা ভ্যাকসিনেশনেও অত্যন্ত ভাল করেছি।

আরও পড়ুন : সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

জাহিদ মালেক আরও বলেন, দেশে এ পর্যন্ত আমরা ৩১ কোটি ভ্যাকসিন দিয়েছি। এই চলমান টিকা ক্যাম্পেইনে প্রায় সোয়া কোটি ভ্যাক্সিন দিয়েছি। আশা করি আগামী তিন দিনে দেড় কোটি ডোজ টিকা আমরা দিতে পারব। এটাই কোনো ক্যাম্পেইনে সর্বোচ্চ ভ্যাকসিনেশন। আশা করি আমাদের কোনো ভ্যাকসিন এক্সপায়ার্ড (মেয়াদোত্তীর্ণ) হবে না। যদিও এটি নিয়ে আমাদের আশঙ্কা ছিল, মানুষ স্বপ্রণোদিত হয়ে টিকা নিতে আশায় সেই আশঙ্কা থেকে আমরা মুক্ত হয়েছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা