পুরনো ছবি
জাতীয়

সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

বিনোদন ডেস্ক: ‘সাইবার ক্রাইম’ নিয়ে মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা, শুধু তাই না এখানে নানা ধরনের সামাজিক সমস্যা, সন্ত্রাস-জঙ্গিবাদের বিকাশ, নানা ধরনের ঘটনা ঘটে; সেদিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে গণভবনে ‘জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল’ এর সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার যে, সাইবার ক্রাইম এটা কতটা ক্ষতিকারক- একটা সমাজের জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও দেশ-রাষ্ট্রের জন্য যে ক্ষতিকারক সে সম্পর্কে একটা সচেতনতা কীভাবে সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

তথ্যপ্রযুক্তির সুফলের পাশাপাশি খারাপ দিকগুলোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে যেহেতু প্রযুক্তির প্রভাব এত বেশি কারণ এটা সারা বিশ্বকে আরও কাছে নিয়ে এসেছে। এর ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরও এ বিষয় সম্পর্কে আরও জানা প্রয়োজন এবং ভবিষ্যতে আমাদের কি করণীয় এ বিষয়ে কাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, কাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি এবং কীভাবে আমরা তা কাজে লাগাতে পারি বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা