ছবি: প্রতীকী
জাতীয়

আফ্রিকায় বিস্ফোরণে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

সান নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: অন্যরকম যুদ্ধে বিধ্বস্ত তাইওয়ান

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহরা হলেন-মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরীফ হোসেন।

আহত শান্তিরক্ষীরা চিকিৎসাধীন বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মধ্য আফ্রিকা রিপাবলিকে সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ঘটনাস্থলে চার বাংলাদশি শান্তিরক্ষী গুরুতর আহত হন।

আরও পড়ুন : সমাবেশের ডাক দিলেন ইমরান খান

আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। দেশটিতে এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা