পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গায়ের জোরে ক্ষমতা দখল করা যায় না। বিরোধীদল যেভাবে কথা বলে সেটি রাজনীতির ভাষা হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোভিড মোকাবিলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

বুধবার (৭ সেপ্টেম্বর) দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে।

তিনি বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের যথাযথ সম্মান দিতে হবে। মানব জাতির আদিমতম পেশা কৃষি। এটি রিজিকের পেশা, খাবারের পেশা ও এটাই হবে মানবের শেষ পেশা।

আরও পড়ুন: বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক কহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির, কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা