ছবি: সংগৃহীত
জাতীয়

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দীন

সান নিউজ ডেস্ক: পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দিনকে চী‌নে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তি‌নি রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলা‌ভি‌ষিক্ত হবেন। এর আগে মো. জসীম উদ্দিন কাতার ও গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

আরও পড়ুন: জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ব্যক্তিজীবনে বিবাহিত জসীম উদ্দীন দুই সন্তানের জনক।

জানা গেছে, জসীম উদ্দিন বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তি‌নি দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: স্ত্রী হারালেন অভিনেতা মিলন

এর আগে, জসীম উদ্দিন কাতার ছাড়াও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন তি‌নি। সে সময় তি‌নি গ্রিসের পাশাপা‌শি মাল্টা এবং আলবেনিয়ার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরা‌জ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে এনডিসি কোর্স করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা