পদ্মা সেতুতে সেলফি তুলার হিড়িক
জাতীয়

পদ্মা সেতুতে সেলফি তুলার হিড়িক

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুর ওপর বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ির সাময়িক দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই সুযোগে যাত্রীরা নেমে ইচ্ছেমতো সেলফি তুলেছেন।

আরও পড়ুন : কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

শুক্রবার (২৬ আগস্ট) সকালে কয়েক মিনিটের মতো গাড়িগুলো থেমে ছিল। পরে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যানজট চলাকালীন কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর ওপর বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। যাত্রীরা সেতুতে নেমে ছবি ও সেলফি তুলছেন। অনেকে আবার ভিডিও করছেন।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সংবাদ মাধ্যমকে এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ‘পদ্মা সেতুর ওপরে অ্যালুমিনিয়াম রেলিং পোস্টের নিচে গ্রাউন্ডের কাজ চলছে।

পাশাপাশি সেতুর নাট-বল্টু টাইট দেওয়া হচ্ছে। শ্রমিকরা যেন সেফটি পজিশনে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য সেতুর ওপর প্লাস্টিকের রোড ব্যারিয়ার দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে রোড ব্যারিয়ার লাগিয়ে কাজ করার সময় সেতুর ওপর ২-৩ মিনিট গাড়িগুলো থেমে ছিল। অন্য কোনো কারণ নেই। একাজ আরও দুদিন চলবে।’

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

‘২৭ থেকে ৩২ নম্বর পিলার পর্যন্ত সেতুর ওপর রোড ব্যারিয়ার লাগিয়ে কাজ করা হয়। তখন সাময়িক যানজটের সৃষ্টি হয় বলে জানান সেতুর জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা