১৫ আগস্ট বিশেষ ট্রাফিক নির্দেশনা
জাতীয়

১৫ আগস্ট বিশেষ ট্রাফিক নির্দেশনা

সান নিউজ ডেস্ক: আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হবে। ওইদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সর্বস্তরের জনসাধারণ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

এদিন ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা থেকে পরিবহনযোগে এবং হেঁটে অসংখ্য মানুষের আগমন ঘটবে ধানমন্ডিতে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আর এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যানচলাচল বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর এলাকায় গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গমনাগমনে নিচের পথ অনুসরণ করতে হবে।

১। মিরপুর গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ–ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর–জিগাতলা–সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে;

২। নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে জিগাতলা–শংকর (সাত মসজিদ রোড) হয়ে গন্তব্যে পৌঁছাবে;

৩। রেইনবো এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে;

৪। আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ: মানিক মিয়া এভিনিউ–ধানমন্ডি ২৭–মেট্রো শপিং মল ডানে মোড়–আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়–৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং

*৩২নং ব্রিজের উত্তরের ১১নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সব গাড়ি)।

*৩২নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি।

*আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা