ভাড়ার চার্ট না থাকলে জরিমানা
জাতীয়

ভাড়ার চার্ট না থাকলে জরিমানা

সান নিউজ ডেস্ক: গণপরিবহনে ওয়েবিলের নামে বেশি ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

আরও পড়ুন: মুরগি ও ডিমের দাম বেড়েছে

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণপরিবহনে কিছুতেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ওয়েবিলপ্রথা বাতিল করা হয়েছে। ওয়েবিলের নামে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা শূন্যসহিষ্ণুতা নীতি অবলম্বন করব।

আরও পড়ুন: ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মালিক, পরিবহণ শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। কেউ ওয়েবিলের নামে ভাড়া বেশি নিলে গাড়ি ডাম্পিং করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। এতে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়।

আরও পড়ুন: লাইটার জাহাজের ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম এত বাড়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। গণপরিবহণে ইতোমধ্যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমানোর জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে ওয়েবিল প্রথা বাতিল করার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তারা বলছে, ঢাকা ও এর আশপাশের শহরতলির বাসে রাস্তায় কোনো পরিদর্শক (চেকার) থাকবে না। এক বাসস্ট্যান্ড থেকে অন্য বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের সময় বাসের দরজা বন্ধ রাখতে হবে। অর্থাৎ রুট পারমিটে বর্ণিত বাসস্ট্যান্ডের বাইরে থামিয়ে যাত্রী তোলা যাবে না।

গত সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এ–সংক্রান্ত সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে বলা হয়, ওইদিন থেকেই তা কার্যকর হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা