জাতীয়

ঈদের আগে-পরে নয়দিন গণপরিবহন-ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

আসছে কোরবানির ঈদের আগে পাঁচদিন, ঈদের দিন ও পরের তিনদিনসহ মোট নয়দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ওই নয়দিন ফেরি চলাচলও বন্ধ থাকবে বলে জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। আর দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ঈদ-উল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে পাঁচদিন, ঈদের দিন ও পরের তিনদিন গণপরিবহন ও ফেরি বন্ধ রাখার সিদ্ধান্তের আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হবে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে।

তিনি জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনায় শিথিলতা থাকবে।

তিনি বলেন, যারা ঈদে বাড়ি যেতে চান, তাদের ঈদের পাচঁদিন আগেই যেতে হবে। যারা আসতে চান, তাদের ঈদের তিনদিন পরেই আসতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এসব নির্দেশনা মানা হচ্ছে কি-না তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।

আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা