জাতীয়

সীমান্ত পাড়ি দিতে সাহেদের বোরকার ছদ্মবেশ

নিজস্ব প্রতিনিধি:

সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ একজন উচ্চমানের প্রতারক। তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। বুধবার (১৫ জুলাই) ভোরে বোরকা পরে ছদ্মবেশে সে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে। তখনই তাকে ‍র‍্যাবের বিশেষ দল গ্রেফতার করে বলে জানায় র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তেজগাঁও পুরাতন বিমানবন্দরে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বুধবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাতক্ষীরায় সাহেদের গ্রামের বাড়ি। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোয় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ছিল। তারই ধারাবাহিকতায় আজ ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারের সময় সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ বোরকা পরে নৌকায় করে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমাদের গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম তার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সাহেদ অত্যন্ত উঁচুমানের একজন প্রতারক। যার ফলে তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ ছিল। সে সব ধরনের প্রতারণার কৌশল অবলম্বন করে বিভিন্ন ট্রান্সপোর্ট পরিবর্তন করে সাতক্ষীরায় চলে যায়। ভোররাতে সে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে।

তার কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৩টায় র‍্যাবের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তার বিষয়ে তথ্য জানানো হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা