জাতীয়

অনলাইন আপিল আদালত প্রতিদিনই বসবে

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (১৪ জুলাই), সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে সপ্তাহের ৫ দিনই আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।

এতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি দেশব্যাপী করোনা সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমাদন প্রদান করেছেন।’

এবং, আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) যথারীতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ভার্চুয়াল (মিটিং) শুনানি সংক্রান্ত যোগাযোগ ই-মেইল থেকে জানা যাবে।

আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে এবং উক্ত দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন নিয়মিত স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে গত ১২ জুলাই আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

তবে সোমবার (১৩ জুলাই) প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা পরিচালনাকালে জানিয়েছিলেন, ভার্চুয়াল বিচার ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করলে সপ্তাহে ৫ দিনই কার্যক্রম চলবে। এরই ধারাবাহিকতায় এ ঘোষণা আসলো।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা