জাতীয়

ওমান থেকে ২৫৪ বাংলাদেশি ফিরলেন

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের কারণে বৈশ্বিক বিধিনিষেধে আটকে পড়া ২৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) একটি বিশেষ বিমানে করে ওমানের রাজধানী মাস্কাট থেকে তাদের দেশে ফেরানো হয়। সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।

করোনা প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। ওমান ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে ওমানের প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, ফেরত আসা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

প্রসঙ্গত, করোনার কারণে ভারত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা