৮০ শতাংশ বর্জ্য অপসারণ
জাতীয়

৮০ শতাংশ বর্জ্য অপসারণ

সান নিউজ ডেস্ক: ৮০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে বলে দাবি করা হয়েছে। এছাড়া শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে ১১টি ওয়ার্ডে।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

রোববার (১০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন।

তিনি বলেন, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম চালু রেখেছে ডিএনসিসি। যে কোনো সমস্যায় কন্ট্রোল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১৬১০৬, ০৯৬০-২২২২৩৩৩ এবং ০২-৫৫০৫২০৮৪।

কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, কোরবানির বর্জ্য অপসারণের জন্য ১০ হাজার কর্মী এবং ৬০০ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করছে। আশা করছি ১২ ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারব।

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

অন্যদিকে বর্জ্য অপসারণ সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা