জাতীয়

ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাই!

সান নিউজ ডেস্ক: ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাই চক্রের চিহ্নিত চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ (৩০), জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও অপু (২৫)।

শনিবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের সোনারগাঁও জনপথ থেকে চক্রটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছোরা ও ব্লেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় দুই ছিনতাইকারী শরীরে মলমূত্র মেখে পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত অফিসার তাদেরকে ধরে ফেলে। এমনকি ছিনতাইকারীদের একজন নিজেই নিজের শরীরে ব্লেড চালিয়ে পালানোর চেষ্টা করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানায়, অভিযুক্তরা প্রথমে নির্জন স্থানে সালাম দিয়ে মানুষকে (পথচারী) থামায়। তারপর আমি ঢাকা এসে ব্যাগ হারিয়ে ফেলেছি, বাড়ি যাওয়ার টাকা নেই বলে আর্থিক সহযোগিতা চায়। আশপাশে যখন কেউ থাকে না তখন চক্রের অন্য সদস্যরা এসে টার্গেটকে ঘিরে ছোরার ভয় দেখিয়ে সবকিছু লুট করে নেয়।

তিনি আরও বলেন, অসহায়ের ভান ধরে ছিনতাই চক্রটির সদস্যরা উত্তরার বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করতো। মহিলা ও বয়স্করাই চক্রটির প্রধান টার্গেট। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা