ছবি: সংগৃহীত ( ফাইল ছবি )
জাতীয়

রথযাত্রা শুরু

সান নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার (১ জুলাই)।

আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

গত বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিল। এবার কোনো বিধি নিষেধ না থাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘসহ (ইস্কন) বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা থেকে পাঠসহ নানা আয়োজন।

এদিকে রথ যাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে গেছে।

রাজধানীতে শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরের উদ্যোগে আজ বিকেলে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রাটি তাঁতীবাজার জগন্নাথ দেবের মন্দির থেকে শিবমন্দির, বাবুবাজার পুলিশ ফাঁড়ি, ভিক্টোরিয়া পার্ক, ইংলিশ রোড হয়ে তাঁতীবাজার জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে অবস্থান করবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উলটো রথযাত্রা। সে হিসাবে ৯ জুলাই অনুষ্ঠিত হবে উলটো রথযাত্রা উৎসব বা পুনর্যাত্রা অনুষ্ঠান। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত।

বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার সর্ববৃহৎ ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব দেবের ৩৫১তম ঐতিহাসিক রথোৎসব আজ শুরু হবে। ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এর কার্যক্রম। রথমেলা চলবে মাসব্যাপী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা