ছবি: সান নিউজ
সারাদেশ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ পালন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণে খামারিদের আরও দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। পাহাড়ে পশুপালন একটি সম্ভাবনাময় খাত হতে পারে। প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা বিনিময়ে বড় ভূমিকা রাখে এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি করে।

মোট ৩০টি স্টল নিয়ে সাজানো হয় পুরো প্রদর্শনী এলাকা, যা সাধারণ মানুষ ও খামারিদের আকর্ষণ করে। প্রদর্শনী স্থলে বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা গরু, ছাগল, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি উদ্ভাবনসহ নানা প্রদর্শন উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজ এবং জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা