জাতীয়

গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শাওন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: পদ্মা সেতুর উভয় প্রান্তে যানজট

শনিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তার বাবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন।

আরও পড়ুন: বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

জানা গেছে, শাওন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে সবুজবাগের বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর ঢামেক হাসপাতালে নেওয়া হলে শাওনকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।

নিহত শাওনের বাবা সিরাজ মিয়া বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে সে বাইরে বের হয়। পরে খবর পেলাম সে খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর নেই।

আরও পড়ুন: আ’লীগ নেতাকে পিটিয়ে জখম

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা রাতেই সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা