জাতীয়

বগুড়ার সংসদ সদস্য মান্নান আর নেই

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি, ২০২০) সকালে ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২০) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি হলে ওই রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার পৈতৃক বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়।

আব্দুল মান্নান ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন । ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা