জাতীয়

বাজেট অধিবেশন শুরু রোববার

সান নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হবে রোববার (৫ জুন) বিকেল ৫টায়।

আরও পড়ুন: আলো জ্বললো পদ্মা সেতুতে

গত ১৮ মে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।

বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। পুরো মাসজুড়ে আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করবে সংসদ।

আরও পড়ুন: হজের প্রথম ফ্লাইট রোববার

সংসদের বৈঠক শুরু হওয়ার আগে অধিবেশনের মেয়াদ ও কার্যপরিধি ঠিক করতে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। এই কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সদস্য।

এবারের অধিবেশনে উত্থাপনের জন্য শনিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো- বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল।

এবার অধিবেশনে তেমন কড়াকড়ি থাকবেনা বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। করোনাকালের অধিবেশনের মতো এবার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা থাকলেও রোস্টার ভিত্তিতে এমপিদের বৈঠকে অংশগ্রহণের বিষয়টি থাকছে না। নেগেটিভ সনদ থাকলেই প্রতিটি বৈঠকেই সব আইনপ্রণেতা অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফুটবলার

জানা গেছে, আগের অধিবেশনগুলোতে প্রতি এক/দুইদিন পরপর করোনা টেস্টের বাধ্যবাধকতা ছিল। এবার এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। এক্ষেত্রে একবার নমুনা পরীক্ষা করানো হলে চার/পাঁচ কার্যদিবস বৈঠকে অংশগ্রহণের সুযোগ থাকবে। এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ অনান্য স্বাস্থ্যসুরক্ষা বিধি অনুসরণ করতে হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা