যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব - মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন
জাতীয়

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

সান নিউজ ডেস্ক : মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

রোববার (১ মে) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আসন্ন ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সারা দেশে নজরদারি বাড়িয়েছে বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, নিরাপত্তা জোরদারে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহসহ বিভিন্নস্থানে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

এছাড়া দেশব্যাপী সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রল, ভেহিক্যাল স্ক্যানার, অবজার্ভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা।

ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে অস্থায়ী র‍্যাব ক্যাম্পসহ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়ক এবং নৌপথে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া ও যাত্রী বহন করাসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

এছাড়াও অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারীদের তৎপরতা রোধ এবং টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে র‍্যাব।

তিনি বলেন, যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। আরও প্রস্তুত রয়েছে সার্বক্ষণিক হেলিকপ্টার ব্যবস্থা।

এছাড়াও সারাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ

যেকোনো তথ্য জানাতে র‍্যাবের পক্ষ থেকে হট লাইন খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সদর দপ্তরের পক্ষ থেকে (০১৭৭৭৭২০০২৯) একটি হট লাইন খোলা হয়েছে।

গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র‍্যাব।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ভার্চুয়াল জগতে ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‍্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা