চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
জাতীয়

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে রোববার ( ১ মে ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বলে জানিয়েছে ইউএনবি।

আরও পড়ুন : বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

শনিবার (৩০ এপ্রিল) এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য রোববার ( ১ মে) মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।

কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

এছাড়া তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকদের কাছেও জানাতে অনুরোধ করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা