ছবি: সংগৃহীত
জাতীয়

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

সান নিউজ ডেস্ক: পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। শুক্রবার (২৯ এপ্রিল) ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে।

আরও পড়ুন: তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে

বিকাল থেকেই পুরো সদরঘাট যেন জনসমুদ্রে পরিণত হয়। রায় সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত ছিল বাড়তি যানবাহনের চাপ। বাহাদুর শাহ পার্কের আশপাশের এলাকাগুলোতে যাত্রীদের কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। কারণ বাহাদুরশাহ পার্ক থেকে সদরঘাট পর্যন্ত দুপাশে যানবাহনের চাপ ছিল বেশি।

সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে। অনেক যাত্রী লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকেই এসে বসে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে টার্মিনালে। সন্ধ্যার দিকে চাঁপ ছিল উপচেপড়া। তবে নতুন পল্টুন স্থাপন করায় আয়তন ও প্রস্থ বেড়েছে টার্মিনালের। ফলে যাত্রীর ভিড় থাকলেও নির্বিঘ্নে যাত্রীরা লঞ্চে উঠতে পারছেন।

আরও পড়ুন: কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ভরসারস্থলে পরিণত হয়েছে

এদিকে লঞ্চগুলো ধারণ সংখ্যার বেশি যাত্রীবোঝাই করে গন্তব্যের উদ্দেশে সদরঘাট ছেড়ে যাচ্ছে। অন্য সময়ের চেয়ে ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। লঞ্চবোঝাই হয়ে গেলেই নির্ধারিত সময়ের আগেই সেগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লঞ্চে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, যাত্রী সেবায় আমরা সর্বদা সজাগ রয়েছি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, আমরা কোনো লঞ্চের ছাদে যাত্রী যেতে দিচ্ছি না। কেননা আমরা চাই ঝুঁকি ছাড়া নিরাপদে সবাই বাড়িতে পৌঁছে ঈদ উদযাপন করুক।

আরও পড়ুন: আরও ৩০ লাখ ফাইজা‌রের টিকা অনুদান

বাংলাদেশ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (ট্রাফিক ও নৌ-নিরাপত্তা) রফিকুল ইসলাম বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে পুলিশ, র‌্যাব, আনসার, নৌ-পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবার ঈদের আগে বেশ কয়েকদিন ছুটি থাকায় যাত্রীরা ধীরে ধীরে ঢাকা ছাড়ছে। যার কারণে এত চাপ নেই। আশা করছি, নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা