আকস্মিক বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা (ছবি: সংগৃহীত)
জাতীয়

বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চেরাপুঞ্জিতে বৃষ্টির ফলে দেশের চার নদীর চার পয়েন্টের পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে আকস্মিক বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীগুলোর পানি ধীরগতিতে বাড়তে পারে। কিছু পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে এসব এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়ছে। অন্য নদ-নদীর পানিও বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার প্রধান নদ-নদীর পানি সমতল কমছে। অপরদিকে, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি সমতল বাড়ছে।

নিয়ন্ত্রণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার প্রধান নদ-নদীগুলোয় পানির সমতল কমা অব্যাহত থাকতে পারে, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে এবং কয়েকটি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীগুলোর পানি ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

আরও পড়ুন: ৬১ জেলা পরিষদ বিলুপ্ত, প্রশাসক নিয়োগ

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১১ মিলিমিটার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা