জাতীয়
দেশে করোনা পরিস্থিতি

২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ৬৪ জনের, নতুন শনাক্ত ৩৬৮২

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে সংক্রিমত হয়ে দেশে এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। সব মিলে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ৪ হাজার ১৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৫ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা।

দেশে ৬৮টির মধ্যে ৬৬টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, গর্ভবতী মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তাঁরা সেবা নিতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা