শ্রম প্রতিমন্ত্রী
জাতীয়

গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিন, পাটকল শ্রমিকদের শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কোনও শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক প্রধানমন্ত্রী তা কখনও চান না। রাষ্ট্রায়ত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় সরকারের নেওয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেওয়া উচিত। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি, শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।’

তিনি বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে আবারও চালু করা মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একইসঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।’

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সব বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেইসঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে আগামী সেপ্টেম্বরে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকার আগামী অর্থবছরের বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করবে।’

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক মো. আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুল হক মন্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি শাহনাজ শারমিন উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা