ফাইল ছবি
জাতীয়

একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

সান নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে সারাদেশের সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আরও পড়ুন: আমরা অপেক্ষায় আছি

বুধবার (৩০ মার্চ) ইসলা‌মিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানানো হয়।

তারাবির নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে শেষ হবে। এভাবে সারা দেশে একসঙ্গে ২৭ রমজান লাইলাতুল কদরে কোরআন খতমের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়, সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন। তাই বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয়, তাই সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানানো হয়েছে।

দেশের শীর্ষ আলেম ও ইমামদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতি ঠিক করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়,বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা না করতে না পারলে তাদের মধ্যে মানসিক অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা