মশা নিধনে বিশেষ অভিযান (ছবি: সংগৃহীত)
জাতীয়

মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক: মশা নিধনে এক সপ্তাহের বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিশেষ এই আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানের উপস্থিতিতে ১৬ নম্বর ওয়ার্ড ইব্রাহিমপুর খালের পাশের এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, নগরীর ৫৪ নম্বর ওয়ার্ডে মশা নির্মূল করতে একযোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মশা সম্পূর্ণ নির্মুল করতে না পারলেও, সহনীয় মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে। এসব কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হলে লক্ষ্য অর্জন বেশি সহজ হয়।

ব্রিগেডিয়ার জোবায়দুর বলেন, সরাসরি বর্জ্য খালে ফেলায় দূষণ হচ্ছে। মশা বাড়ছে। একজনের কারণে সমাজের অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাউজিং সোসাইটি, ইমামসহ মানুষের সঙ্গে আমরা মিটিং করেছি। মাইকিং করেছি। ডিএনসিসিতে আধা-সরকারি, সরকারি ছয় শতাধিক প্রতিষ্ঠান আছে। তাদের সবাইকে নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি জানান, সামনের দিনগুলোতে এডিস মশার মৌসুম আসছে। পানির মধ্যে বিশেষ ট্যাবলেট দেওয়া হচ্ছে। উড়ন্ত মশার জন্য ফগিং এবং ড্রেন নর্দমার জন্য লার্ভি সাইড স্প্রে করা হচ্ছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫১

প্রসঙ্গত, গত ৭ মার্চ ডিএনসিসির মূল ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন ১০ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এক সপ্তাহব্যাপী মশক নিধনের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা