সড়ক দুর্ঘটনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় আজমির শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পেশায় একজন কাঠ মিস্ত্রি।

সোমবার (৭ মার্চ) ভোর পাঁচটায় হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজমির পাবনা সদর উপজেলার বউডাঙা গ্রামের খাইরুল শেখের ছেলে। তিনি বাড্ডা বাগানবাড়ি স্বাধীনতা স্বরণী রোডে বসবাস করতেন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা খোকন জোয়ারদার জানান, ভোরেই গ্রাম থেকে ভাই ও চাচার সঙ্গে ঢাকায় আসেন আজমির। ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার চাচা ও ভাই।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ৭ মার্চ

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শিবলু জানান, ভোরে হোসেন মার্কেট এলাকার এমজেড হাসপাতালে উত্তর পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা