পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল, ফ্লাইট বাতিল-সিলেট, বাংলাদেশ।
জাতীয়

পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল, ফ্লাইট বাতিল

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেট থেকে তা উড্ডয়ন করতে পারেনি। এতে ওসমানী বিমানবন্দরে আটকা পড়ে আছেন ফ্লাইটটির ২৬৫ জন যাত্রী।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ৭ মার্চ

পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার (৬ মার্চ) সকাল ১০টায় ওসমানী বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০১ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক আগে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। এ কারণে ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে রয়েছে।

রোববার রাত ৮টা পর্যন্ত ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে ওই ফ্লাইটের এক যাত্রী বলেন, প্রায় ১২ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকা পড়ে আছি। কখন ফ্লাইটটি ছাড়বে এ ব্যাপারেও কেউ কিছু জানতে পারছে না। বাচ্চাদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছি। বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ এ বিষয়ে বলেন, পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে।

আরও পড়ুন: ৭ মার্চের ভাষণ এক মহামন্ত্র: রাষ্ট্রপতি

তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, বিমানটি অবতরণের আগে কোথাও পাখির ধাক্কা লাগতে পারে।

আরও পড়ুন: আজ বাঙালির জীবনে অবিস্মরণীয় দিন

হা‌ফিজ আহমদ আরো বলেন, এ ঘটনার পরে রাতে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল ঘোষণা করেছে।

আরও পড়ুন: ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

অপরদিকে লন্ডনের হিথ্রো থেকে ফিরতি ফ্লাইটও বিলম্ব ঘোষণা করা হয়েছে। সিলেট থেকে বাতিল হওয়া ফ্লাইটটি সোমবার ( ৭ মার্চ) সকাল ১০টায় উড্ডয়ন করবে। যাত্রীদের মধ্যে যাঁরা বাড়িতে যেতে ইচ্ছুক, তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের হোটেলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা