করোনায়, মারা, গেলেন, সিনিয়র, আইনজীবী, ইদ্রিসুর, রহমান,
জাতীয়

করোনায় পরলোকে সিনিয়র আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৪টায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (২৪ জুন) কুমিল্লার মুরাদনগরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ রহমান সবুজ।

গত ১৮ জুন থেকে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে হাইকোর্ট থেকে বাদ পড়া ১০ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী নিয়োগের জন্য রিট আবেদন করেন এ আইনজীবী। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাদের বহাল করে রায় দেন। তারা এখন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কাউকে আটক রাখা এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে তিনি রিট আবেদন করেন। এই রিট আবেদনে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয় যে, কাউকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। গ্রেপ্তার করা ব্যক্তির আত্মীয়-স্বজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে হবে। রায়ে নিম্ন আদালতের বিচারকদের জন্য ৯ দফা এবং পুলিশের জন্য ১০ দফা নির্দেশনা মানতে বলা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা