জাতীয়

এবার ১,৭২৬ জন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১ হাজার ৭২৬ জনকে নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন।

বিভিন্ন ক্যাটাগরিতে নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে আগ্রহীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিসিএস পরীক্ষার বাইরে আলাদাভাবে এবার বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল সরকার। এর আগে বেশির ভাগ নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগের সুপারিশ মূলত চূড়ান্ত বিসিএস উত্তীর্ণদের মধ্যে থেকে যারা ক্যাডার থেকে নিয়োগ বঞ্চিত অপেক্ষামাণ তালিকা থেকে নেয়া হতো।

বিজ্ঞপ্তি অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদে ১ হাজার ৩৯৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার পদে ৫৯ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুত্) পদে ৬০ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (ভূতত্ত্ব) পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভূপদার্থ) পদে আট জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ক্রাফট ইন্সট্রাক্টর পদে ২৫ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে সিনিয়র ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৩১ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ইন্সট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৫৫ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (বিদ্যুত্) পদে ৪০ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের ড্রাফটসম্যান পদে ২১ জনসহ বাকি পদগুলো অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিভিন্ন পদের।

পিএসসি জানিয়েছে, আগ্রহীরা bpsc.teletalk.com.bd ev www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বিপিএসসি ফর্ম-৫এ পূরণ করে আবেদন করতে পারবেন।

যোগ্য এক জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন।

২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা