জাতীয়

নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: সার্চ কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব। তবে তাদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। এ সময় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত

ওবায়দুল হাসান বলেন, আমরা কিন্তু একটা শপথ নিয়েছি। যখনই যেখানে যাই সেই শপথটা আমাদের সঙ্গেই থাকে। সেটা হচ্ছে- সংবিধান ও আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইনে বলা আছে কার্যপদ্ধতি নির্ধারণ করব আমরা। আমরা নির্ধারণ করেছি- এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ, এটা রাষ্ট্রপতির এখতিয়ার এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, আমরা প্রকাশ করব। আমাদের প্রকাশ করার কথা আইনেও নাই, কোথায়ও নাই।

প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে পছন্দের ব্যক্তিদের নাম চাওয়া হয়েছিল। ২৪টি রাজনৈতিক দল ও ৬টি সংগঠন নামের তালিকা জমা দিয়েছিল। ব্যক্তিগতভাবেও অনেকে নামের তালিকা জমা দিয়েছিলেন।

আরও পড়ুন: বদলে যাচ্ছে এফডিসির প্রবেশপথ

তবে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বেশ কয়েকটি দল নাম দেওয়া থেকে বিরত ছিল। মোট ৩২২ জনের নাম পেয়েছিল অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা করা হয়। তাঁদের মধ্য থেকে ১২-১৩ জনের নাম ঠিক করল অনুসন্ধান কমিটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা