জাতীয়

সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি গরিব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য সরবরাহ করবে সরকার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেছেন। পণ্যগুলো হলো— খেজুর,ছোলা,পেঁয়াজ, তেল, ডাল ও চিনি, ।

রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁরা চিন্তা করেছিলেন এর আগে যে ৫০ লাখ দুস্থ মানুষকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল, তাদের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যায় কি না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, ১ কোটি মানুষের জন্য সেই ব্যবস্থা করে দিতে। রমজান মাস সামনে রেখে সরকারিভাবে এই কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশে তেলের দাম বাড়ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা