জাতীয়

বাল্যবিয়ে রোধে এখন ছেলেদের বোঝানোর সময়

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশ নয়। উন্নয়নের দিকে যাচ্ছে। যার সঙ্গে সামাজিক উন্নয়নেরও দরকার আছে। যার উন্নয়ন না হলে আমরা সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারবো না।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

মেহের আফরোজ চুমকি বলেন, বাল্যবিয়ে রোধে আমাদের এখন ছেলেদের বোঝানোর সময়। কারণ একটি বালিকাকে বিয়ে করা আমার জন্য ঠিক নয়। এটা যদি ছেলেরা বোঝে তাহলে বিয়ে করবে না। এ বিষয়গুলো তাদের বোঝাতে হবে।

বাল্যবিয়ে নিয়ে কাজ করার ফলে নানা প্রতিক্রিয়া পান জানিয়ে তিনি বলেন, অনেকে বলে আমি অল্প বয়সী মেয়েদের বিরুদ্ধে। আসলে আমি তাদের বিরুদ্ধে না। আমিতো তাদের ভালো দিকটা বলছি। যে পরিবারে ছেলে-মেয়ের তফাত রয়েছে সেই পরিবারের মেয়ের সমস্যা বেশি। যেই পরিবারের ছেলে-মেয়ের তফাত নেই সেখানে সমস্যা কম।

আরও পড়ুন: অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই

সমাজের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমরা কিশোর-কিশোরীদের নিয়ে এখন সচেতনতার বিষয়ে কাজ করছি। তাদের বোঝাচ্ছি বাল্যবিয়ে যেন না করে। বাল্যবিয়ে রোধে যারা ভূমিকা রাখছে এটা অনেক বড় সফলতা। বাল্যবিয়ে নিয়ে যারা কাজ করছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে। এটা বেশ ভালো আয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ২০৪১ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল করবো। ২০৪১ সাল বলার কারণ হলো একটি সমাজের মানসিকতা দ্রুত পরিবর্তন হয় না। আর এ পরিস্থিতিতে কাউকে আইন দিয়ে আটকে রাখা যাবে না। একজন ঘরহীন বাবাকে বলা যাবে না কখন তার মেয়েকে বিয়ে দেবে। তাই প্রধানমন্ত্রী সেটা মাথায় রেখেই আশ্রয়হীনদের ঘর করে দিচ্ছে। দারিদ্র্যতা দূর করতে হবে এ পরিস্থিতি পরিবর্তনের জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, অভিনেত্রী শাহনাজ খুরশিদ, মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-এর জুরি বোর্ডের সদস্য সাংবাদিক জ ই মামুন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক কাশফিয়া ফিরোজ প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা