জাতীয়

ব্রিটেনের ছায়া উপমন্ত্রী হলেন টিউলিপ

ইন্টারন্যাশনাল ডেস্ক; বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এম‌পি ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌য়ে‌ছেন। বি‌রোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রিসভায় তি‌নি শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার নিযুক্ত হন। এর আগেও তি‌নি এ প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন। ব্রি‌টে‌নের সদ্যসমাপ্ত নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌৩৭ বছর বয়সী টিউলিপ।
ব্রি‌টেনজু‌ড়ে যে পাঁচ-ছয়‌টি আসনে জয়-পরাজয় নি‌য়ে ভোটার ও ব্রি‌টিশ গণমাধ্যমের উন্মুখ দৃ‌ষ্টি থাকে, তার ম‌ধ্যে হ্যাম‌স্টড ও কিলবার্ন আসন একটি। নব্বই‌য়ের দশক থে‌কে এই আসন‌টি ব্রি‌টে‌নের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আস‌নগু‌লোর তা‌লিকায় দ্বিতীয় স্থা‌নে আছে।
ব্রি‌টে‌নের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফে‌লো টিউলিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে এই আসন থে‌কে প্রথমবার নির্বা‌চিত হন। ওই নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তি‌নি। ২০১৭ সা‌লের নির্বাচ‌নে তি‌নি ৩৪ হাজার ৪৬৪ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হন।
লন্ড‌নে জন্ম নেওয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। ‌তি‌নি ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।
ব্রি‌টে‌নের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক এবং শেখ রেহানা দম্প‌তির তিন সন্তা‌নের ম‌ধ্যে টিউলিপ দ্বিতীয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা