জাতীয়

মজুরি ২০ হাজার টাকা করতে হবে

সান নিউজ ডেস্ক: গার্মেন্ট ও হোটেল শ্রমিকদের নতুন মজুরি কাঠামোসহ জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে হলরুমে ট্রেড ইউনিয়ন সংঘ ঢাক মহানগর শাখার তৃতীয় সম্মেলন হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ভুইয়া, ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান।

এসময় বক্তারা নৌযান, হোটেল ও পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা, সিএনজি-অটোরিকশা চালকদের বিআরটিএ নির্ধারিত ৯০০ টাকা জমা কার্যকর করা, লোকাল গার্মেন্টস ও পাদুকা শ্রমিকদের কাজের ধরণ অনুযায়ী রেট পুনঃনির্ধারণ, নির্মাণ শ্রমিকদের গেজেট বাস্তবায়ন ও রিকশা-ভ্যান সব রাস্তায় চলাচলের অধিকারসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের নিজ নিজ দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।

সম্মেলনে প্রকাশ দত্তকে সভাপতি, অ্যাডভোকেট বেলায়েত হোসেন নয়নকে সাধারণ সম্পাদক ও মো. জহিরুল ইসলাম বাদলকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটি ঘোষণা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা