জাতীয়

বাঘ দম্পতির ঘরে নতুন অতিথি

সান নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারে এসেছে নতুন দুই অতিথি। গত বছরের ১৫ অক্টোবরে টাইগার মঠের কদম-শিউলি জুটি উপহার দিয়েছে ফুটফুটে দুটি কন্যা শাবক।

কন্যা শাবকদের এখন বয়স ৩ মাস ১৮ দিন। বাঘ শাবকদের নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে বাবাকে। রাখা হয়েছে আলাদা জায়গায়। ছয় মাস বয়স পর্যন্ত শাবক দুটি মা শিউলির কাছেই থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, এখনই দর্শনার্থীদের সামনে প্রদর্শন করা হচ্ছে না নতুন অতিথিদের। বয়স সাড়ে তিন মাস পার হলেও নামকরণ করা হয়নি শাবক দুটোর। মা শিউলির সঙ্গে আরও দুই মাস থাকার পরে দর্শনার্থীদের সামনে প্রদর্শনের পরিকল্পনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের, তখনই করা হবে নামকরণ।

সংশ্লিষ্টরা আরও বলছেন, সুস্থ আছে শাবক দুটো। মানুষ দেখে এখন কিছুটা ভয় পাচ্ছে তারা। বয়স ছয় মাস পূর্ণ হলেই দর্শনার্থীরা দেখতে পাবেন শাবক দুটি।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, শাবক দুটি ভালো আছে। ২১ দিন পর পর তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এই শীতে শাবক দুটির যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য করা হয়েছে উষ্ণ রাখার বিশেষ ব্যবস্থা। এরমধ্যে রুমের মধ্যে বৈদ্যুতিক হিটার এবং মেঝেতে খড় বিছিয়ে দেওয়া হয়েছে। যেখানে তারা শুয়ে থাকে।

উল্লেখ্য, আগে গত বছরের নভেম্বরে মারা যায় বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকা। তারা বাঘ যুগল টগর ও বেলির সন্তান। জন্মের ছয় মাস পর গত ২০ নভেম্বর দুপুর আড়াইটায় দুর্জয় এবং পরদিন সকাল সাড়ে ৭টায় অবন্তিকার মৃত্যু হয়।

জাতীয় চিড়িয়াখানা সংশ্লিষ্টরা বলেন, মাছিবাহিত রোগে ওই দুই বাঘ সাবকের মৃত্যু হয়েছে। তাদের চিকিৎসাও শুরু করা হয়ছিল। তবে শেষ পর্যন্ত বাঘ শাবক দুটি বাঁচানো যায়নি।
সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা