কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
জাতীয়

খাবারের হাহাকার নেই, দাম একটু বেশি

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে খাবারের হাহাকার নেই, তবে দাম একটু বেশি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দক্ষিণ সুদানের কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ ডেং মালেকের সঙ্গে সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এ জানান।

চালের দাম কমছে তবে এখনো দরিদ্র মানুষের নাগালের বাইরে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ওএমএসে দেওয়া হচ্ছে, ১০ টাকা কেজি দরে গরিবদের দেওয়া হচ্ছে, খাবারের হাহাকার নেই। দাম একটু বেশি, সেটা ঠিক।

আরও পড়ুন: সাখাওয়াতকে সিইসি করতে চান জাফরুল্লাহ

আব্দুর রাজ্জাক আরও বলেন, একটু আগে অর্থ সচিব এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কিছুটা মুদ্রাস্ফীতি, এই যে তেলের দাম আর আন্তর্জাতিক বাজারে দাম বেশি। একটার সঙ্গে আরেকটার লিংক আপ। সব জিনিসের দাম বাড়ার একটা ইমপ্যাক্ট আছে বলে আমার মনে হয়।

কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাক-সবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল বা এই সময়ে কমে অন্যান্য বছর। আপনারাও বের করেন, সবজির দাম কেন এ মুহূর্তে তুলনামূলকভাবে একটু বেশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা