জাতীয়

প্রয়াত নাসিমের আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের প্রয়াত মুখপাত্র মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

গত ১৩ জুন তিনি মারা যান। তার মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করা হলো।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার আসনটি শূন্য ঘোষণা করেন, যার গেজেট প্রকাশিত হয়েছে ১৮ জুন।

গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ ১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মহামারির কারণে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সংবিধান দৈব-দুর্বিপাক জনিত কারণে আরও নব্বই দিন সময় দেয়া হয়েছে। এক্ষেত্রে আসন শূন্য হওয়ার ১৮০ দিন অর্থাৎ আগামী ৯ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে।

এই সময়ের মধ্যেও মহামারি না কাটলে এবং নির্বাচন করা সম্ভব না হলে, সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে পরবর্তীতে ভোটের সময় নির্ধারণ করা যাবে।

এরিমধ্যে পাবনা-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনও মহামারির কারণে স্থগিত রেখেছে ইসি। নির্দিষ্ট সময়ের ভোট গ্রহণ করতে না পারলে এসব নির্বাচন নিয়েও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা