জাতীয়

দেশে ৮ হাজার পুলিশ সদস্য করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে এখন পর্যন্ত আট হাজার পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে ঢাকা মহানগরেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার পর্যন্ত পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সারাদেশে আট হাজার ২০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন দুই হাজার তিন জন।

সারাদেশে কোয়ারেন্টাইনে আছেন আট হাজার ২৫ জন পুলিশ সদস্য। আর আইসোলোশনে রাখা হয়েছে তিন হাজার ৫৮ জনকে। সুস্থ হয়েছেন চার হাজার ৫৪১ জন।

এদিকে, পুলিশে কর্মরত একজন সিভিল সদস্যসহ এই পর্যন্ত মারা গেছেন ২৭ জন । সর্বশেষ ১৫ জুন ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন, এসআই এস. এম. মুকুল মিয়া (৫৫)। অপরজন কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।

মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে পুলিশ।

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের লাশ দাফনেও সক্রিয় ভূমিকা পালন করছে তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা