ছবি : সংগৃহীত
জাতীয়

স্কুলছাত্রকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানাধীন লালকুঠি এলাকায় মো. নাহিদ হোসেন বিজয় (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লালকুঠি মাজার রোডে লাল কুটি লিটনের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

আহত বিজয়ের বাবা মো. হেলাল বলেন, তিনি লালকুঠি বাজারে মাছের ব্যবসা করেন। ছেলে বিজয় স্থানীয় প্রগ্রেসিভ একাডেমির দশম শ্রেণির ছাত্র। পাশাপাশি তার ব্যবসার কাজে সাহায্য করে। বিজয় সন্ধ্যায় দোকান থেকে দুই লাখ টাকা নিয়ে লালকুঠি আনন্দ নগর খালু মো. ইসলামের বিকাশে দোকানে যাচ্ছিল। সেখানে দোকানের কাছাকাছি গেলে এলাকার আট থেকে দশজন যুবক তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিজয় বাধা দিলে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত বিজয়ের বাম কাঁধে পিঠে ও বাম পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সে লাল কুটি ,মাজার রোড় , পরিবারের সাথে থাকে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা