ছবি: সংগৃহীত
জাতীয়

দোকানিরা ভ্যাট দেয় কিনা সন্দেহ রয়েছে

সচিবালয় প্রতিবেদক: বাংলাদেশ সরকার যদি সব দোকানিদের ইএফটি মেশিন সাপ্লাই দিতে পারে, তাহলে যথাযথ ভ্যাট পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আর তাই এনবিআরের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা যে পণ্য কিনি, সবাইকে সেসব পণ্যে ভ্যাট দিতে হয়। দোকানদাররা তা সরকারকে দেয় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাব দিয়েছি। সরকার যদি সব দোকানদারদের ইএফটি মেশিন সাপ্লাই দিতে পারে, তাহলে যথাযথ ভ্যাট পাবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিন দিনের ডিসি সম্মেলনের দ্বিতীয় সেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এছাড়া তিনি বলেন, ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এজন্য কালুরঘাটসহ চট্টগ্রামে দুটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে আমাদের নানান স্মৃতি রয়েছে। বিশেষ করে কালুরঘাট বেতার কেন্দ্রে। এখন জেলা প্রশাসক (ডিসি) সাহেব প্রস্তাব পাঠালে ঐতিহাসিক জায়গা কালুরঘাট ও কাকতলী মৌজায় স্মৃতিস্তম্ভ দুটি নির্মিত হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা