প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃ হীত)
জাতীয়

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ডিসিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন সরকারপ্রধান।

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে ডিসিদের অধিবেশনগুলোও ভার্চুয়ালি হবে।

অন্যান্য বছর জেলা প্রশাসকদের নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সম্মেলন হলেও করোনার কারণে এবার সম্মেলন হচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

করোনাভাইরাস মহামারির কারণে ২ বছর পর এ সম্মেলন হচ্ছে। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

জানা গেছে, মাঠ প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) আরও ক্ষমতা চান। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রত্যয়নসহ একাধিক বিষয়ে বাড়তি ক্ষমতা চেয়ে প্রস্তাব এসেছে মন্ত্রিপরিষদ বিভাগে। ৬৪ জেলার ডিসির পাঠানো প্রায় পৌনে ৩শ প্রস্তাব পর্যবেক্ষণ করে এমন চিত্রই মিলেছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা