ছবি : সংগৃহীত
জাতীয়

তিন বিচারপতির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ দিয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে রবিবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তিনজন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান। এদের মধ্যে এখনো শপথ নেননি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। তিনি অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ হলে পরে শপথ নেবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার (৮ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে তাদের নিয়োগ দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা