জাতীয়

হাসপাতালে অবহেলায় মৃত শিশুর ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে আমার বাংলাদেশ হাসপাতালে অবহেলায় মৃত শিশু আহমদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

জানা গেছে, ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ মোঃ টিপু সুলতান। এর আগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এছাড়া মৃত আহমদের রাসায়নিক পরীক্ষার জন্য ভিসারা, হার্ড, লাং সংগ্রহ করে পাঠানো হয়েছে।

মৃতদেহ নেয়ার জন্য আসেন শিশু আহমদের মামা মেহেদী হাসান। তিনি অভিযোগ করেন, আমার বাংলাদেশ হাসপাতালে মালিক গোলাম সারোয়ার ও পরিচালক সোয়েব খানসহ ২/৩ জন শিশু দু’টির প্রতি অবহেলা করেছেন। যার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আহমদের অবহেলায় মৃত্যু বিচার দাবি করেন।

তিনি আরও জানান, আহমদের মরদেহটি সাভার ভাটপাড়ায় দাফন করা হবে। শিশুটির মা ফাতেমা বেগম ও আহাদের জমজ সহোদর আব্দুল্লাহর অবস্থাও ভালো না। তিনি সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত রোববার (২ জানুয়ারি) সাভার থেকে অসুস্থ যমজ শিশুকে নিয়ে শ্যামলীর একটি সরকারি হাসপাতালে ভর্তি হন এক নারী। পরে দালালরা তাকে সেখান থেকে ভাগিয়ে বেসরকারি এই হাসপাতালে (আমার বাংলাদেশ) ভর্তি করান। দুইদিনে তার বিল করা হয় লাখ টাকা। ৪০ হাজার টাকা পরিশোধ করার পর আর বিল দিতে পারবেন না জানালে তাকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে যমজ শিশুদের একজন আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক শিশু আব্দুল্লাহকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালের বাইরে এক শিশুর মৃত্যু হয়। ঘটনার পর ওই নারী ঢাকা মেডিকেলে যান। সেখানে তিনি মৃত শিশুকে এক কোলে এবং অসুস্থ এক শিশুকে আরেক কোলে নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও র‌্যাবের গোয়েন্দাদের নজরে আসে। এরপর আজ শ্যামলীর ওই হাসপাতালে অভিযান চালিয়ে মালিক গোলাম সারওয়ারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা