জাতীয়

বাংলাদেশের ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

নিজস্ব প্রতিবেদক: রাস্তাঘাট, পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে- এমনকি নিজের বাড়িতেও বাংলাদেশের প্রায় ৮৪% নারী ক্রমাগতভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ১৯৪ টি। এর মধ্যে নারী ৪৮৯ জন ও শিশু ৭০৫ জন ধর্ষণের শিকার হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এ প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিটি ক্ষেত্রেই উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। গতকাল চট্টগ্রামে আইনজীবী স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

এ ছাড়াও গত ১৪ ডিসেম্বর রাজধানীর বনানীতে স্বামীর নির্যাতনে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরী। তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন পাওয়া যায় বলে চিকিৎসকরা জানান। উক্ত সহিংসতার ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি উক্ত ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্‌বান জানাচ্ছে।

উদ্বেগ প্রকাশ করে সালমা আলী বলেন, এই ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধীরা পেশি শক্তি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পার পেয়ে যাবে, ফলে এদেশে তনু, নুসরাতসহ অগণিত নারী ও শিশু হত্যার বিচারহীনতার মধ্য দিয়ে দেশের সমগ্র নারী ও শিশুরা অনিরাপত্তায় থাকবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা